কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি কার্যক্রম উদ্বোধন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট তিনি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশ অনুযায়ী, সিইসির এই সফর ১৪ দিনের। সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। এই সফরে সিইসির সঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলার নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার করার প্রক্রিয়ার অংশ হিসেবে কানাডায় এই কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

Share.
Exit mobile version