Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » দরজা আটকে শিশু আটকা পড়ার অভিযোগ, তদন্তের মুখে টেসলার মডেল ওয়াই
প্রযুক্তি

দরজা আটকে শিশু আটকা পড়ার অভিযোগ, তদন্তের মুখে টেসলার মডেল ওয়াই

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা টেসলার জনপ্রিয় ‘মডেল ওয়াই’ গাড়ির বৈদ্যুতিক দরজার হাতল নিয়ে তদন্ত শুরু করেছে। গাড়ির ভেতরে শিশু আটকা পড়ার একাধিক অভিযোগের পর এই তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, গাড়ির দরজার হাতল হঠাৎ অচল হয়ে যাওয়ায় বাইরে থেকে তা খোলা সম্ভব হয় না।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, ২০২১ সালের মডেল ওয়াই গাড়ি নিয়ে তারা এখন পর্যন্ত নয়টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে চারটি ঘটনায় বাবা-মায়েরা তাদের আটকে পড়া সন্তানদের উদ্ধার করতে গাড়ির জানালা ভাঙতে বাধ্য হয়েছেন।

প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, বৈদ্যুতিক লকের ভোল্টেজ কমে যাওয়ার কারণে দরজার হাতল কাজ করা বন্ধ করে দেয়। তবে এ বিষয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অভিযোগকারী অভিভাবকদের মতে, এ ধরনের ঘটনার আগে গাড়ির ব্যাটারি নিয়ে কোনো সতর্কবার্তা তারা পাননি। যদিও গাড়ির ভেতর থেকে ম্যানুয়ালি দরজা খোলার একটি ব্যবস্থা রয়েছে, কিন্তু শিশুদের পক্ষে তা ব্যবহার করা প্রায় অসম্ভব।

এনএইচটিএসএ এক বিবৃতিতে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, ‘এ ধরনের পরিস্থিতিতে ভেতরে থাকা যাত্রীকে বাইরে থেকে দ্রুত বের করা যায় না। বিশেষ করে গরম আবহাওয়ায় শিশুরা গাড়ির ভেতরে আটকে পড়লে তা প্রাণঘাতী ঝুঁকির কারণ হতে পারে।’

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগ্রেপ্তার-পরবর্তী বিতর্ক পেছনে ফেলে কানাডার মঞ্চে ফিরলেন নুসরাত ফারিয়া
Next Article কানাডায় নিষিদ্ধ আইরিশ ব্যান্ড নিক্যাপ, ফিলিস্তিনপন্থী অবস্থানই কারণ বলে অভিযোগ
DeskNews

আরও খবর

জেমিনির মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি

February 6, 2026

বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন সংস্করণ বাজারে, দাম শুরু ৪৯.৯০ লাখ টাকা

September 29, 2025

নতুন সংস্করণে বিওয়াইডি অ্যাটো ৩, ৩০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ

September 29, 2025
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 6, 2026

জেমিনির মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটির এআই…

বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন সংস্করণ বাজারে, দাম শুরু ৪৯.৯০ লাখ টাকা

নতুন সংস্করণে বিওয়াইডি অ্যাটো ৩, ৩০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ

দরজা আটকে শিশু আটকা পড়ার অভিযোগ, তদন্তের মুখে টেসলার মডেল ওয়াই

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.