Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » জেমিনির মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি
আন্তর্জাতিক

জেমিনির মাসিক ব্যবহারকারী এখন ৭৫ কোটি

DeskNewsBy DeskNewsFebruary 6, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটির এআই চ্যাটবট জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৫ কোটি ছাড়িয়েছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে গুগলের আয়-ব্যয়ের হিসাবে এ তথ্য উঠে এসেছে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ব্যবহারকারীর এ সংখ্যা জেমিনিরপ্রতি সাধারণ মানুষের বাড়তে থাকা আগ্রহেরই প্রমাণ। যার ফলে এআই জগতে খুব দ্রুত এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে চ্যাটবটটি।

গত প্রান্তিকে গুগল জেমিনির  মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৫ কোটি। খুব অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারকারী ব্যাপকহারে বেড়েছে। এর বিপরীতে মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি।

তবে জনপ্রিয়তায় এগিয়ে গেলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির চেয়ে এখনও পিছিয়ে রয়েছে জেমিনি। ২০২৫ সালের শেষদিকে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮১ কোটি।

জেমিনি ৩ বাজারে আসার পরপরই গুগলের মাসিক ব্যবহারকারীর এ সংখ্যাটি সামনে এল। এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে উন্নত এআই মডেল জেমিনি ৩। কোম্পানিটির দাবি, এ মডেলটি অত্যন্ত গভীর ও সূক্ষ্মভাবে তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে পারে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেছেন, ‘এআই মোড’-এ জেমিনি ৩-এর অন্তর্ভুক্তি কোম্পানির প্রবৃদ্ধিতে ‘ইতিবাচক ভূমিকা’ রেখেছে। ক্রমাগত বিনিয়োগ ও গবেষণার মাধ্যমেই এ সাফল্যের ধারা বজায় রাখা সম্ভব হবে।

সম্প্রতি ‘গুগল এআই প্লাস’ নামে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে গুগল, যার মাসিক খরচ ধরা হয়েছে ৭ দশমিক ৯৯ ডলার। ধারণা করা হচ্ছে, কম খরচে উন্নত সেবা পাওয়ার সুযোগ থাকায় সাধারণ গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট ও প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে এই সাবস্ক্রিপশন প্ল্যান।

তবে প্ল্যানটি একদম সাম্প্রতিক সময়ে চালু হওয়ায় গত প্রান্তিকের হিসাবের ওপর এর কোনো প্রভাব পড়েনি।

বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেছেন, “আমরা ফ্রি সেবা ও সাবস্ক্রিপশন উভয় ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি এবং এতে আমরা দারুণ উন্নতি দেখতে পাচ্ছি।”

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সার্বিক আর্থিক ফলাফলের প্রেক্ষাপটে জেমিনির  এই প্রবৃদ্ধি ব্যাপক। এ প্রান্তিকে প্রথমবারের মতো তাদের বার্ষিক আয় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড গড়েছে কোম্পানিটি।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleজাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য
Next Article পোস্টাল ব্যালট: ৭ শতাংশ কারাবন্দি ভোট দিচ্ছেন
DeskNews

আরও খবর

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

March 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট…

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.