Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ভিউয়ের চেয়ে কাজের মানকেই বেশি গুরুত্ব দেই: নাজনীন নীহা
বিনোদন

ভিউয়ের চেয়ে কাজের মানকেই বেশি গুরুত্ব দেই: নাজনীন নীহা

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বর্তমান সময়ে নাটকের ভিউকে একটি ‘ট্রেন্ড’ হিসেবে বিবেচনা করা হলেও অভিনেত্রী নাজনীন নীহা কাজের গুণগত মানকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তার মতে, একটি কাজের মান ভালো হলে দর্শকপ্রিয়তা স্বাভাবিকভাবেই চলে আসে। তিনি বলেন, “ভিউটাও দরকার, কিন্তু আমার কাছে মনে হয়, ভিউটার পাশাপাশি অবশ্যই কোয়ালিটি থাকা দরকার। কোয়ালিটি থাকলে ভিউটা অটোমেটিক হবে।”

অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেলেও এই বিষয়টিকে স্থায়ী বলে মনে করেন না নীহা। নিজের তারকাখ্যাতি নিয়ে তিনি বলেন, “আমি জানি, দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। আমার এই জনপ্রিয়তা সব সময় থাকবে না। আজকে আমি আছি, কালকে কেউ না কেউ আসবে।” তবে জনপ্রিয়তা কমে গেলেও সম্মান ধরে রাখার বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান।

ক্যারিয়ারের এই যাত্রাকে এখনও সহজ বলে মনে করেন না এই অভিনেত্রী। তার মতে, দর্শকের ভালোবাসা বাড়ার সাথে সাথে দায়িত্বও বেড়ে যায় এবং তাদের প্রত্যাশা পূরণে সামনে আরও ভালো কাজ করতে হবে।

‘সহযাত্রী’ নাটকটির বিপুল সাফল্য প্রসঙ্গে তিনি জানান, বিবাহিত জীবনের নানা সমস্যা এবং বিচ্ছেদের পরিবর্তে সুন্দর সমাধানের বার্তা দেওয়ায় দর্শক নাটকটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে নাটকের গল্পকে মেলাতে পারায় তিনি আনন্দিত।

আপাতত নাটক ঘিরেই তার সব ভাবনা। এই মাধ্যমে কাজ করা উপভোগ করছেন এবং আরও মনোযোগ দিয়ে কাজ করতে চান। তাই এখনই সিনেমা নিয়ে ভাবছেন না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। কাজের মানের দিকে মনোযোগ দিতে গিয়ে মাসে তিন থেকে চারটি নাটকের বেশি করেন না বলেও উল্লেখ করেন নাজনীন নীহা।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleব্যালন ডি’অর: একজন সাংবাদিকেরও প্রথম পছন্দ ছিলেন না রাফিনিয়া
Next Article গ্রেপ্তার-পরবর্তী বিতর্ক পেছনে ফেলে কানাডার মঞ্চে ফিরলেন নুসরাত ফারিয়া
DeskNews

আরও খবর

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে ভিন্ন এক শাকিব

October 9, 2025

চিরঞ্জীবীর ভাতিজি থেকে নিজের পরিচয়ে, কেমন ছিল নীহারিকার পথচলা

September 29, 2025
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অমর একুশে বইমেলা। এ অবস্থায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫%…

‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে ভিন্ন এক শাকিব

চিরঞ্জীবীর ভাতিজি থেকে নিজের পরিচয়ে, কেমন ছিল নীহারিকার পথচলা

কানাডায় নিষিদ্ধ আইরিশ ব্যান্ড নিক্যাপ, ফিলিস্তিনপন্থী অবস্থানই কারণ বলে অভিযোগ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.