Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে
জাতীয়

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

DeskNewsBy DeskNewsFebruary 10, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে অ্যাপের সাহায্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন ভোটাররা।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। এ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হবে। এবার ভোটার রয়েছে পৌনে ১৩ কোটি; আর ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, “অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ভোটাররা এর মাধ্যমে সহজেই ঘরে বসে ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।”

অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত নানা তথ্য এবং নির্বাচনের ফল সম্পর্কেও জানা যাবে বলে জানান রুহুল আমিন মল্লিক।

ইসি বলেছে, ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে এবার চারটি পদ্ধতি চালু করেছে ইসি।

পদ্ধতি ১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

এই অ্যাপে গিয়ে ড্যাশবোর্ড থেকে ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বাছাই করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

পদ্ধতি ২: হটলাইন নম্বর ১০৫

দেশের যেকোনো স্থানের ভোটার হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে ভোটার নম্বর ও কেন্দ্রসম্পর্কিত তথ্য জানতে পারেন। কল করার পর ৯ চাপলেই অপারেটরের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া যাবে। হটলাইনে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। এই পরিষেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।

পদ্ধতি ৩: ১০৫ নম্বরে এসএমএস

ভোটাররা তাদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও তাদের ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি ৪: ইসি ওয়েবসাইট (ecs.gov.bd)

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ( ecs.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে।

দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএকুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
Next Article সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

April 24, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.