মার্কিন সেনেটর এডওয়ার্ড জে. মারকি ইরানের ওপর ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন।

হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে।

তিনি বলেন, ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটি ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।

সেনেটর মারকি বলেন, ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন ট্রাম্প। এর আগে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়ার দাবি করার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন।

“এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না। বর্তমান হামলার আগে কূটনীতির যথেষ্ট সুযোগ ছিল এবং এখনো আছে।”

সংকট নিরসনে তিনি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার জোরালো আহ্বান জানিয়েছেন।

Share.
Exit mobile version