যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে মঙ্গলবারের সময়সীমার মধ্যে চুক্তি করার হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তি না হলেআজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

“এই সভ্যতা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে।” নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

তিনি লেখেন, “যা হোক, এখন যেহেতু আমাদের কাছে ‘পূর্ণাঙ্গ ও সামগ্রিক শাসনব্যবস্থা পরিবর্তনের’ সুযোগ আছে, যেখানে ভিন্নরকমের, আরও বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার জয় হবে; তাই হয়ত বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে, কে জানে?”

“আজ রাতেই আমরা দেখতে পাব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর অবসান শেষ পর্যন্ত হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন,” লেখেন ট্রাম্প।

Share.
Exit mobile version