ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হাসপাতালে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফেরার কথা তাদের।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।
ওই দিন সকাল ১১টা ৩৯মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

