এরমধ্যে দিয়ে ইতিহাসের অংশ হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা।

আগের সকল ইতিহাস ভেঙ্গে এবার নতুন সরকারের মন্ত্রিসভা বঙ্গভবনে নয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী খোলা আকাশের নিচে এ শপথ নিতে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মতো করে তার শপথের পর দক্ষিণপ্লাজায় শপথ নেবেন মন্ত্রীসভার অন্য সদস্যরাও।

বঙ্গভবন ও সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শপথ পড়াবেন।

সাধারণত মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার হতে যাচ্ছে খোলা প্রাঙ্গণে। 

ব্রিট্রিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ১৩ জন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে কমপক্ষে ১৫১ আসন প্রয়োজন হয়। দুই শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় গণভোটও।

প্রথা অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দলনেতা নির্বাচিত হবেন। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জানাবেন। তারপর রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন।

শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

Share.
Exit mobile version