মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা-সরকারি ভবনসহ বিভিন্ন এলাকা।

সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা নগরবাসীর মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে।

হাইকোর্ট, কার্জন হল, মতিঝিলের শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমানের অফিস ভবন, আগারগাঁও পাসপোর্ট অফিস, এনবিআর কার্যালয়, সেচ ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভবন এবং প্রধান সড়কগুলোতে গাছ, ল্যাম্পপোস্ট ও ভবনের সম্মুখভাগ লাল-সবুজ আলোতে সাজানো হয়েছে।

Share.
Exit mobile version