ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসনের মুখে কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না এবং শত্রুদের উচিত ইরানি জাতি আত্মসমর্পণ করবে—এমন আশা ত্যাগ করা।

শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শাসনব্যবস্থার’ মাধ্যমে শুরু হওয়া উসকানিহীন যুদ্ধের মুখে দেশের ভেতরের সব মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে শক্তভাবে নিজেদের দেশ ও মাতৃভূমি রক্ষায় এক হতে হবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান সংকট থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা পর্যন্ত ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখবে।

তিনি বলেন, “নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা ইরানের শত্রুদের কেবল একটি স্বপ্ন, যা তাদের ভুলে যেতে হবে।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতিমালা মেনে চলে এবং সব দেশেরই এগুলোকে সম্মান করা উচিত।

মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে।

প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, তাদের ওপর আক্রমণ করার কোনো উদ্দেশ্য ইরানের  নেই এবং তাদেরকে ভাই হিসেবে বিবেচনা করা হয়।

Share.
Exit mobile version