Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » স্কুলের দেয়ালে ৫১ বছর: হারানো ওয়ালেট ফিরে পেলেন সাবেক শিক্ষার্থী
কানাডা

স্কুলের দেয়ালে ৫১ বছর: হারানো ওয়ালেট ফিরে পেলেন সাবেক শিক্ষার্থী

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কানাডায় ৫১ বছর আগে হাইস্কুলে হারিয়ে যাওয়া নিজের ওয়ালেটটি ফিরে পেয়েছেন টম শপ্‌ফ নামের এক ব্যক্তি। বর্তমানে ৬৭ বছর বয়সী শপ্‌ফের ওয়ালেটটি তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান অরচার্ড পার্ক সেকেন্ডারি স্কুলের শৌচাগারের দেয়ালের ভেতর থেকে সম্প্রতি উদ্ধার করা হয়।

অন্টারিওর স্টোনি ক্রিকের ওই স্কুলটিতে গত ২৬ আগস্ট সংস্কারকাজ চলার সময় নির্মাণশ্রমিকেরা একটি শৌচাগারের দেয়াল ভাঙলে এর ভেতর থেকে ওয়ালেটটি বেরিয়ে আসে।

স্কুলের তত্ত্বাবধায়ক লর্না ম্যাককুইন জানান, ওয়ালেটটি পরীক্ষা করে ভেতরে থাকা কাগজপত্রের মাধ্যমে এর মালিককে শনাক্ত করা হয়। এটি ১৯৭৪ সালে ওই স্কুলের ১৭ বছর বয়সী ছাত্র টম শপ্‌ফের ছিল। এরপর স্কুল কর্তৃপক্ষ ফেসবুকে অনুসন্ধান চালিয়ে তার সঙ্গে যোগাযোগ করে। ম্যাককুইন বলেন, “আমরা ভাবলাম, এই ব্যক্তিকে খুঁজে বের করে যদি তাঁকে এটা ফেরত দিই, তবে কেমন হয়। ৫১ বছর পর তিনি নিশ্চয়ই এটা ফেরত পেতে চাইবেন।”

প্রথমে স্কুল থেকে যোগাযোগ করা হলে শপ্‌ফ বিষয়টিকে রসিকতা বলে মনে করেছিলেন। কারণ তাকে বলা হয়েছিল, ওয়ালেটের ভেতরে একটি সোশ্যাল ইনস্যুরেন্স কার্ড ও জন্মসনদ রয়েছে, যা তিনি অনেক আগেই নবায়ন করেছেন। তবে পরে তার মনে পড়ে যে তিনি একসময় পুরনো কাগজপত্রগুলো হারিয়ে ফেলেছিলেন। এরপরই তিনি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত ২৯ আগস্ট স্কুলে গিয়ে শপ্‌ফ ওয়ালেটটি তার নিজের বলে শনাক্ত করেন। ওয়ালেটটির ভেতরে তার শিক্ষার্থী আইডি, ড্রাইভিং লাইসেন্স, পরিবার ও বন্ধুদের ছবি, ট্রেনের ট্রানজিট পাস, একটি মদ প্রস্তুতকারক কোম্পানির মূল্য তালিকা এবং ৩৫ সেন্ট মূল্যের একটি হকি ম্যাচের টিকিট অক্ষত অবস্থায় পাওয়া যায়। শৈশবের বাড়ির একটি ছবি দেখে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন বলে জানান।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleধর্মঘট প্রত্যাহার এয়ার কানাডার কেবিন ক্রুদের, চুক্তির পর ফ্লাইট চালুর ঘোষণা
Next Article কাতারে ইসরায়েলি হামলার জেরে তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা
DeskNews

আরও খবর

নিউইয়র্কে অবতরণের সময় এয়ার কানাডার সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ, দুই পাইলট নিহত

March 23, 2026

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

March 19, 2026

কানাডায় ১০ লাখের বেশি ইমিগ্রেশন ব্যাকলগ, পিআর প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা

February 19, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা March 23, 2026

নিউইয়র্কে অবতরণের সময় এয়ার কানাডার সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ, দুই পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমানের সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ির সংঘর্ষে…

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

কানাডায় ১০ লাখের বেশি ইমিগ্রেশন ব্যাকলগ, পিআর প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা

কানাডার হাইস্কুলে ‘নারী’ বন্দুকধারীর গুলি, নিহত ১০

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.