Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, April 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম
কানাডা

টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম

DeskNewsBy DeskNewsApril 15, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কানাডার টরেন্টোতে উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম।

তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসনে জয়ী হয়েছেন।

‘নিউ ডেমোক্র্যাট’ দলের সাবেক এই রাজনীতিক এ জয়ের মাধ্যমে হাউস অব কমন্সে তার নতুন দলের জন্য আরেকটি আসন নিশ্চিত করলেন।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কনজারভেটিভ দলের ডায়ানা ফিলিপোভা এবং এনডিপির ফাতিমা শাবান।

ডলি বেগম সাত বছরের বেশি সময় ধরে অন্টারিও আইনসভায় স্কারবরো এলাকার প্রতিনিধিত্ব করেছেন। প্রাদেশিক এনডিপির উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার রাতে বিজয় ভাষণে নিজের আগের জনসেবামূলক কাজের কথা তুলে ধরে ডলি বেগম বলেন, “আজকের রাতটা আলাদা। এখানে যে পরিবার, যে জোট আমরা গড়ে তুলেছি, তা নিয়ে আমি ভীষণ গর্বিত।

“আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেকের সাফল্য পাওয়ার ন্যায্য সুযোগ থাকে।”

২০১৫ সাল থেকে গেল ফেব্রুয়ারি পর্যন্ত আসনটি লিবারেল এমপি বিল ব্লেয়ারের দখলে ছিল।

একাধিক মন্ত্রণালয় সামলানো এই রাজনীতিক যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনারের দায়িত্ব নিতে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডলি বেগমকে তার জয়ের জন্য অভিনন্দন জানান।

তিনি লেখেন, “ডলি তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে দৃঢ় ও কার্যকরভাবে লড়াই করেছেন। তার নিরলস কণ্ঠ ও অভিজ্ঞতা সবার জন্য আরো শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গড়তে সহায়ক হবে।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleতুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা
DeskNews

আরও খবর

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

April 13, 2026

দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে: ইরান

April 12, 2026

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

April 9, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 13, 2026

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালিঘিরে। ইরানের বন্দর থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজে…

দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে: ইরান

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: আবার হুমকি ট্রাম্পের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.