Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিশ্ববিদ্যালয়ে কমছে বিদেশি শিক্ষার্থী, সংকট মান ও ব্যবস্থাপনায়
বিদেশে উচ্চশিক্ষা

বিশ্ববিদ্যালয়ে কমছে বিদেশি শিক্ষার্থী, সংকট মান ও ব্যবস্থাপনায়

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়েই টানা তৃতীয় বছর ধরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে। শিক্ষার মান, পরিবেশ এবং আবাসনসহ নানা ব্যবস্থাপনার সংকটকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইউজিসির তথ্যমতে, ২০২৩ সালে দেশের ২১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩৩ জন, যা ২০২২ সালে ছিল ৬৭০ এবং ২০২১ সালে ৬৭৭ জন। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই হ্রাসের চিত্র আরও স্পষ্ট। ২০২৩ সালে ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল মাত্র ৮২৬ জন, যা ২০২২ সালে ছিল ১,২৮৭ এবং ২০২১ সালে ছিল ১,৬০৪ জন। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ৪৬১ জন বিদেশি শিক্ষার্থী হারিয়েছে।

এই ধারাবাহিক পতনের কারণ হিসেবে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান একাধিক বিষয়কে দায়ী করেছেন। তিনি বলেন, “ভাষাগত সমস্যা একটি বড় বিষয়। এর পাশাপাশি আবাসন ও ব্যবস্থাপনার সংকটও প্রকট। আমরা যখন দেশীয় শিক্ষার্থীদের জন্যই মানসম্মত আবাসন, সমৃদ্ধ লাইব্রেরিসহ একটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করতে পারিনি, সেখানে বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করা কঠিন।” তিনি আরও যোগ করেন, উচ্চশিক্ষায় অপর্যাপ্ত বাজেট এই সংকটকে আরও গভীর করে তুলেছে।

তবে এর মধ্যেও কিছু বিশ্ববিদ্যালয় ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৩ সালের হিসাবে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯১ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৬ জন পড়াশোনা করছেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক মো. আবু হাসান জানান, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সীমান্ত কাছে হওয়ায় যাতায়াতের সুবিধার কারণে এসব দেশ থেকে শিক্ষার্থীরা আসেন। এ ছাড়া নাইজেরিয়া ও সোমালিয়ার মতো কয়েকটি দেশ থেকেও শিক্ষার্থী ভর্তির ধারা অব্যাহত আছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleইন্দোনেশিয়ার সেবেলাস মারেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত বৃত্তির সুযোগ
Next Article বিদেশে উচ্চশিক্ষা: ১০টি দেশে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের তুলনামূলক চিত্র
DeskNews

আরও খবর

বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি

January 12, 2026

আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনে ৭০% পতন, কানাডার শিক্ষাব্যবস্থায় উদ্বেগ

October 4, 2025

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব

October 4, 2025
Demo
আরও দেখুন
অস্ট্রেলিয়া January 12, 2026

বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি

বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া…

আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনে ৭০% পতন, কানাডার শিক্ষাব্যবস্থায় উদ্বেগ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.