Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব
বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার একটি নতুন প্রস্তাব এনেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার ঘোষিত এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছরের জন্য স্টুডেন্ট ভিসায় দেশটিতে থাকতে পারবেন। বর্তমানে তারা শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান।

প্রস্তাবিত নিয়মে বিদেশি সাংবাদিকদের জন্য অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪০ দিন। তবে প্রয়োজনে তারা আরও ২৪০ দিনের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এই নিয়মের ব্যতিক্রম শুধু চীনের সাংবাদিকরা, যাদের জন্য মাত্র ৯০ দিনের ভিসা প্রস্তাব করা হয়েছে।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের পক্ষে যুক্তি দিয়ে বলেছে, তারা এমন অনেক বিদেশি নাগরিককে শনাক্ত করেছে, যারা অনির্দিষ্টকালের জন্য তাদের শিক্ষা কার্যক্রম বাড়িয়ে যুক্তরাষ্ট্রে ‘চিরদিন’ থাকার চেষ্টা করছে। ডিএইচএস-এর মতে, এই শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকি তৈরি করার পাশাপাশি মার্কিন করদাতাদের অর্থেও ভাগ বসাচ্ছে। তবে তারা কীভাবে করদাতাদের ওপর বোঝা তৈরি করছে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর জোট ‘অ্যালায়েন্স অব হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন’। জোটটি এই পদক্ষেপকে ‘শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ওপর একটি বাধা’ হিসেবে অভিহিত করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের থেকে অর্থনীতিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছিল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্র ১১ লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছিল, যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleআন্তর্জাতিক শিক্ষার্থী আগমনে ৭০% পতন, কানাডার শিক্ষাব্যবস্থায় উদ্বেগ
Next Article অনলাইন ভিডিও দেখে রকেট নির্মাণ, অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে সেই চীনা তরুণ
DeskNews

আরও খবর

বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি

January 12, 2026

আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনে ৭০% পতন, কানাডার শিক্ষাব্যবস্থায় উদ্বেগ

October 4, 2025

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি

October 4, 2025
Demo
আরও দেখুন
অস্ট্রেলিয়া January 12, 2026

বাংলাদেশ-ভারতসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় অস্ট্রেলিয়ার কড়াকড়ি

বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া…

আন্তর্জাতিক শিক্ষার্থী আগমনে ৭০% পতন, কানাডার শিক্ষাব্যবস্থায় উদ্বেগ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি

বিদেশে উচ্চশিক্ষা: ১০টি দেশে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের তুলনামূলক চিত্র

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.