Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » নদীর স্রোতে ডুবে গেলো বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানীর সব স্বপ্ন
কানাডা

নদীর স্রোতে ডুবে গেলো বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানীর সব স্বপ্ন

DeskNewsBy DeskNewsOctober 27, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যেনো শখের মাছ ধরার কাছেই জীবনের শেষ সময়টুকু দিয়ে গেলেন তিনি। কানাডার ব্রিট্রিশ কলাম্বিয়ায় ভারী বৃষ্টির প্রবল স্রোতে ভেসে, চলে গেলেন অতল গন্তব্যে। বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানী ও ফার্মেসি গবেষক ড. সাদাত রবিন। মাত্র ৪১ বছরেই পৃথিবীর মায়া ছাড়লেন হাহাকার জাগিয়ে।

বিসি’র ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত চিলিওয়াক শহরের পাশেই এই মর্মান্তিক বিদায়ের ঘটনা ঘটে।

গত শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টা দিকে, ভেডার নদীর ক্যাম্পগ্রাউন্ড রিজার্ভ এলাকার কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে চিলিওয়াক পুলিশ জানায়, ‘তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে আনা হয়।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি ভারী বৃষ্টির কারণে নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং স্রোতের গতি বিপজ্জনক হয়ে উঠেছে। নাগরিকদের আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
চিলিওয়াক ফায়ার ডিপার্টমেন্ট, সার্চ অ্যান্ড রেসকিউ টিম, বিসি অ্যাম্বুলেন্স সার্ভিস ও আরসিএমপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোন, নৌকা ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর সকাল প্রায় ১০টার দিকে রেল ব্রিজের কাছে ভেডার নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়।

সবুজ উপত্যকায় ভরা চিলিওয়াক শহরটি ফ্রেজার ভ্যালির হৃদয় বলে পরিচিত। এখানেই মাছ ধরতে আসেন মাছশিকারী পর্যটকরা। কিন্তু কিছুদিন আগের বৃষ্টি এই নদীকে খরস্রোতা করে রেখেছে অনেকদিন ধরেই। সেই স্রোতের প্রবল টানেই চিরবিদায় নিলেন বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানী ও ফার্মেসি গবেষক ড. রবিন।

ড. সাদাত রবিন ছিলেন কানাডিয়ান ফার্মেসি গবেষণা জগতের এক উজ্জ্বল প্রতিভা। তিনি একাধিক আন্তর্জাতিক scholarship, fellowship, Ph.D., postdoc ও patent অর্জন করেছিলেন।

ভ্যাঙ্কুভারপ্রবাসী গবেষক ড. মো. আবু আলী খান তাঁর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করে লিখেছেন, “ফার্মেসি জগতের আলোকিত আইকন ড. সাদাত অকালে ঝরে গেলেন মাছ ধরার শখের কাছে হেরে গিয়ে। রবিনের মধ্যে মেধা, মানবতা ও আচরণের এক অপূর্ব সমন্বয় ছিল।”

বাংলাদেশ কমিউনিটিতে ড. সাদাত রবিন ছিলেন অনুকরণীয় এক নাম। তাঁর স্ত্রী মৌসুমি-ও একজন ফার্মাসিস্ট। রবিনের অকাল বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে কমিউনিটি জুড়ে।

এই অযাচিত শোকের ভেতরেই চিলিওয়াক পুলিশ রবিনের মরদেহ মর্গে পাঠিয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকানাডায় অভিবাসন প্রক্রিয়া সর্বোচ্চ নজরদারিতে, কিছু আবেদনে অপেক্ষা ৫০ বছর পর্যন্ত
Next Article জুলাই সনদ বাস্তবায়নের “কৌশল” দিয়ে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক
DeskNews

আরও খবর

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান

February 9, 2026

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, সিদ্ধান্ত বদলাল ইসি

February 9, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অমর একুশে বইমেলা। এ অবস্থায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫%…

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, সিদ্ধান্ত বদলাল ইসি

এজাজের বিদায়,ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.