Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, সিদ্ধান্ত বদলাল ইসি
জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, সিদ্ধান্ত বদলাল ইসি

DeskNewsBy DeskNewsFebruary 9, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

সমালোচনা ও রাজনৈতিক আপত্তির মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের নির্দেশনা সংশোধন করে ভোটারসহ সংশ্লিষ্টদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার রাতে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটার, প্রার্থী, নির্বাচনি এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন। তবে গোপন কক্ষে ব্যালটে সিল দেওয়ার সময় কোনো ধরনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি জানান, বিষয়টি আরও পরিষ্কার করতে বিদ্যমান পরিপত্র সংশোধন করা হচ্ছে। আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সে বিভ্রান্তি দূর করতেই আমরা নির্দেশনা সংশোধনের উদ্যোগ নিয়েছি।”

তবে কিছু ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি বহাল থাকবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন রাখা যাবে না। এসব বিষয় যাচাই-বাছাই করে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে।

এর আগে রোববার রাতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা এ বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮
Next Article অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান
DeskNews

আরও খবর

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026
Demo
আরও দেখুন
বাংলাদেশ March 28, 2026

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতকে দুষ্কৃতি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।…

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.