যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

আফগানিস্তানে সাথে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করেছে। প্রথমে তারা ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে, কাবুল-কান্দাহারে বিমান হামলা চালায়। জবাব দিতে শুরু করেছে আফগানিস্তানও।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে (X) দেওয়া এক পোস্টে একে ‘ওপেন ওয়ার’ বা সরাসরি যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।” এর আগে আফগান তালেবানের হামলার জবাবে শুক্রবার ভোরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি নিশ্চিত করেছেন যে, শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু হয়েছে।

অভিযানের মূল আপডেট:

যৌথ নেতৃত্ব: পাকিস্তান বিমান বাহিনী (PAF) এবং স্থলবাহিনী (Pak Army) যৌথভাবে এই অপারেশনে অংশ নিচ্ছে।

টার্গেট কাবুল ও কান্দাহার: শুধু সীমান্ত এলাকা নয়, পাকিস্তান এবার সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুল, এবং গুরুত্বপূর্ণ প্রদেশ কান্দাহার ও পাক্তিয়ার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তালেবান সদরদপ্তরে আঘাত: অভিযানে তালেবানের ‘৩১৩ ব্রিগেড’, ‘২০১ কেবিডব্লিউ’ এবং ‘২০৫ ব্রিগেড’ সদরদপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। অবশ্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেছেন, আফগানরা সকল পরিস্থিতিতে সম্পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে যেকোনো আগ্রাসনের জবাব দেবে।

Share.
Exit mobile version