Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 31
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে ১৫ সেনা কর্মকর্তা
বাংলাদেশ

ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে ১৫ সেনা কর্মকর্তা

DeskNewsBy DeskNewsOctober 22, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন কর্মরত আছেন। একজন এখন অবসরকালীন ছুটিতে।

ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, তারা আপাতত কারা হেফাজতে থাকবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন এটা তাদের ব্যাপার।

এর আগে বুধবার সকাল ৭টার পর এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।

এছাড়া ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ ৩২ আসামির বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য ছিলো। তবে তাঁরা যদি হাজির না হন অথবা তাঁদের হাজির না করা হয়, তাহলে তাঁদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার ঘোষণা দিয়েছিল প্রসিকিউশন। মামলার একটিতে ১৭ ও আরেকটিতে ১৩ জন আসামি। অভিযুক্ত আসামী ২৩ সেনা কর্মকর্তার ১৫ জনই বর্তমানে হেফাজতে রয়েছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগ্রান্ড ক্যানিয়ন এবং আরো অনেক :
Next Article গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলনিরপেক্ষ উপদেষ্টা পরিষদ চাইলো বিএনপি
DeskNews

আরও খবর

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

March 30, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 30, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক…

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.