Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বদলে গেল সরকারি ক্রয়নীতি, সব কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক
বাণিজ্য

বদলে গেল সরকারি ক্রয়নীতি, সব কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন ‘সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫’ কার্যকর করা হয়েছে। এই বিধিমালার আওতায় এখন থেকে সব ধরনের সরকারি ক্রয়ের ক্ষেত্রে অনলাইন দরপত্র বা ই-জিপি বাধ্যতামূলক করা হলো। গত রোববার নতুন এই বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ার মাধ্যমে এটি কার্যকর হয়।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের (পিপিএ) সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যসীমা বাতিল এবং চুক্তি পাওয়ার জন্য প্রকৃত উপকারভোগীর (বেনিফিশিয়ারি ওনারশিপ) তথ্য প্রকাশের বাধ্যবাধকতা। একইসঙ্গে প্রতিটি কেনাকাটার জন্য কৌশলগত পরিকল্পনা প্রস্তুত এবং টেকসই ক্রয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

১৫৪টি বিধি ও ২১টি তফসিল সম্বলিত এই বিধিমালায় ভৌত সেবাকে একটি স্বতন্ত্র প্রকিউরমেন্ট ক্যাটাগরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া কাঠামো চুক্তির (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) ক্ষেত্র সম্প্রসারণ এবং কেনাকাটার পরিকল্পনা বাতিলের জন্য একটি ‘ডেবারমেন্ট বোর্ড’ গঠনের কথাও বলা হয়েছে।

বিপিপিএ জানায়, নতুন বিধিমালা তৈরির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বড় ক্রয়কারী সংস্থা, দরদাতা, সাংবাদিক ও নারী উদ্যোক্তাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ১২টি সভা করা হয়। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতেই পুরোনো বিধিমালা সংশোধন না করে সম্পূর্ণ নতুন বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়।

বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ এক বিবৃতিতে বলেন, “নতুন বিধিমালা দেশের সরকারি কেনাকাটা সংস্কারের ইতিহাসে একটি মাইলফলক।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিন বলেন, “নতুন এই বিধিমালা সরকারি কেনাকাটার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আশাবাদী সরকার
Next Article পূজার ছুটি: স্কুল-কলেজে ১২ দিন, মাদরাসায় মাত্র ২
DeskNews

আরও খবর

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026

তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে বলে ইরানের সতর্ক বার্তা

March 12, 2026

নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

February 24, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 27, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক…

তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে বলে ইরানের সতর্ক বার্তা

নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়াল

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.