বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ।

শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন পাঁচ দশকের রাজনৈতিক জীবনের অবসানের ঘোষণা দেন দু্ই বছর আগে, ২০২৩ সালের ২৭ অক্টোবর।

আওয়ামী লীগের হাত ধরে শুরু হওয়া ঘটনাবহুল রাজনৈতিক জীবনের শেষ তিনটি দশক তিনি ছিলেন ক্রমাগত ক্ষয়িষ্ণু গণফোরামের নেতৃত্বে। সেই দলটিকেও এক রাখতে না পারার এক বছর পর থামার ঘোষণা দেন।

১৯৯৩ সালে নিজ হাতে গড়া দলের সভাপতির পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন তিনি। রাজনীতি থেকে দূরে সরে গেলেও দেশের জন্য সাধ্যমত কাজ করে যাওয়ার কথা বলেন এ আইনজীবী।

সবশেষ ২০২৪ সালে দলের কাউন্সিলে নতুন কমিটিতে ড. কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি ও মোস্তফা মোহসীনকে (মন্টু) সভাপতি করা হয়। সাধারণ সম্পাদক হন মো. মিজানুর রহমান।

Share.
Exit mobile version