Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, April 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

DeskNewsBy DeskNewsApril 13, 2026
ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালিঘিরে। ইরানের বন্দর থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর বন্দর লক্ষ্য করে পাল্টা হামলার কঠোর হুমকি দিয়েছে ইরান।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে মার্কিন বিধিনিষেধ ‘অবৈধ’ এবং তা ‘জলদস্যুতা’র শামিল। মুখপাত্র সতর্ক করে বলেন, ইরানের বন্দর হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর কিংবা ওমান উপসাগর অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

এরই মধ্যে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার জিএমটি ১৪:০০টা থেকে হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর হবে। এতে ইরানি বন্দরগুলোতে আসা বা সেখান থেকে ছেড়ে যাওয়া যেকোনো দেশের জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে ‘টোল’ দেওয়া বা সহযোগিতা করা জাহাজগুলোকেও আটক করা হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “যদি কোনো ইরানি আমাদের বা শান্তিপূর্ণ জাহাজে গুলি চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, এমন একতরফা অবরোধ দীর্ঘমেয়াদে কার্যকর করা কঠিন হতে পারে। সাবেক পেন্টাগন কর্মকর্তা ডানা স্ট্রোল বলেন, দ্রুত সমাধান চাইলেও বাস্তবে এই অবরোধ টেকসই নাও হতে পারে।

অন্যদিকে, পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সপ্তাহের শুরুতেই তেলের দাম হু হু করে বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত স্বাভাবিক না হলে এই অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম
Next Article যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য
DeskNews

আরও খবর

টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম

April 15, 2026

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

April 13, 2026

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

April 13, 2026
Demo
আরও দেখুন
কানাডা April 15, 2026

টরেন্টোতে ইতিহাস, সংসদে যাচ্ছেন ডলি বেগম

কানাডার টরেন্টোতে উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম। তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসনে…

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.