Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

DeskNewsBy DeskNewsApril 13, 2026
হরমুজ প্রণালির কাছে কার্গো জাহাজ। ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধ শুরুর যে ঘোষণা দিয়েছেন, তাতে যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বিবিসি রেডিওকে সোমবার স্টারমার বলেন, “আমরা এই অবরোধ সমর্থন করি না।” যুক্তরাজ্য ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে জড়িত হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমার দৃষ্টিতে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে আমরা আমাদের সবটুকু চেষ্টা এ লক্ষ্যেই নিয়োজিত করেছি এবং ভবিষ্যতেও তা করে যাব।”

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতেও মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে।

ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সেনাদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্টারমার।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমর্থন করছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামলানোর জন্য জরুরি।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, সোমবার থেকে মার্কিন নৌ বাহিনী ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে।

তবে স্পেনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছে।

নেটো সদস্যদেশ তুরস্ক বলেছে, হরমুজ যত তাড়াতাড়ি সম্ভব খোলা দরকার। চীনও হরমুজ অবরোধ পরিকল্পনার সমালোচনা করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার মধ্যে হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছিল ইরান। পরে কিছু জাহাজকে হরমুজ পার হতে দিয়েছে ইরান।

এবার যুক্তরাষ্ট্রও হরমুজ অবরোধ করার সিদ্ধান্ত জানিয়েছে। ট্রাম্প মনে করেন, ইরান হরমুজ প্রণালির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াত করা জাহাজগুলো থেকে ইরান বেআইনি ভাবে অর্থ নিচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleহরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
Next Article তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

April 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.