Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

‘ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না’, পদত্যাগ করলেন এনসিটিসি প্রধান

‘কারও সাহায্যের প্রয়োজন নেই’, নেটো মিত্রদের ওপর ক্ষোভ ট্রাম্পের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, March 18
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

DeskNewsBy DeskNewsMarch 17, 2026
মুজতাবা খামেনি। ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধ থামাতে হলে আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতজানু’ হতে হবে।

মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পাঠানো উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব ইরান নাকচ করেছে। ওই কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি তার প্রথম পররাষ্ট্রনীতি বৈঠকেই এ বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন।

তার ভাষায়, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু না হওয়া, পরাজয় মেনে না নেওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির জন্য এটি সঠিক সময় নয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। তবে কোন দেশ এ প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মুজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন। যদিও সংশ্লিষ্ট বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় কাঠামোয় সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। এরই মধ্যে সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, এবং পরিস্থিতি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনও কার্যত অচল রয়েছে। এই নৌপথ সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর সহায়তা চাইলেও তারা সাড়া দেয়নি। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুজতাবা খামেনি বলেন, “ইরানের শত্রুদের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা উচিত।”

এদিকে, গত ১৪ মার্চ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্যোগে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনও প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article‘ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না’, পদত্যাগ করলেন এনসিটিসি প্রধান
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

March 16, 2026

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

March 16, 2026

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও স্বজনদের খোঁজে মানুষের চেষ্টা

March 16, 2026
Demo
আরও দেখুন
আরব আমিরাত March 16, 2026

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কন্টেন্ট অনলাইনে প্রকাশের জন্য ৩৫ জনকে…

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও স্বজনদের খোঁজে মানুষের চেষ্টা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.