Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, March 30
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » চীনের শৌচাগারে টয়লেট পেপার পেতে বিজ্ঞাপন, নতুন নিয়ম নিয়ে সমালোচনা
এশিয়া

চীনের শৌচাগারে টয়লেট পেপার পেতে বিজ্ঞাপন, নতুন নিয়ম নিয়ে সমালোচনা

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

চীনের কয়েকটি শহরের পাবলিক শৌচাগারে টয়লেট পেপার ব্যবহারের জন্য এক নতুন নিয়ম চালু করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এই ব্যবস্থার অধীনে বিনামূল্যে টয়লেট পেপার পেতে হলে একজন ব্যবহারকারীকে প্রথমে কিউআর কোড স্ক্যান করে একটি বিজ্ঞাপন দেখতে হবে। কর্তৃপক্ষ এই পদক্ষেপকে অপচয় কমানোর উদ্যোগ হিসেবে দাবি করলেও নাগরিকেরা এর প্রায়োগিক নানা সমস্যা তুলে ধরে বিরোধিতা করছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই নতুন পদ্ধতির কার্যকারিতা দেখা গেছে। সেখানে দেখা যায়, ব্যবহারকারীরা হয় কিউআর কোড স্ক্যান করে বিজ্ঞাপন দেখছেন, অথবা বিজ্ঞাপন এড়াতে চাইলে দশমিক ৫ রেনমিনবি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫-৬ টাকা) পরিশোধ করে টয়লেট পেপার সংগ্রহ করছেন। ভিডিওতে অনেককে তাড়াহুড়োর কারণে অর্থ পরিশোধের বিকল্পটিই বেছে নিতে দেখা যায়। তবে ভিডিওটি চীনের কোন শহরের বা কখন ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সমালোচকদের মতে, এই নিয়মটি ধারণাগত ও বাস্তবিকভাবে ত্রুটিপূর্ণ। কারণ জরুরি মুহূর্তে একজন ব্যক্তির কাছে মোবাইল ফোন না-ও থাকতে পারে, কিংবা ফোনে চার্জ বা ইন্টারনেট সংযোগ না থাকার সম্ভাবনাও রয়েছে। পাসওয়ার্ড ভুলে যাওয়া বা অতিরিক্ত টয়লেট পেপারের জন্য প্রয়োজনীয় অর্থ সঙ্গে না থাকার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই কারণে অনেক নাগরিক মনে করছেন, পাবলিক শৌচাগারের মতো জরুরি পরিষেবা কোনো শর্ত ছাড়াই উন্মুক্ত থাকা উচিত।

যদিও কর্তৃপক্ষের দাবি, এই নিয়ম টয়লেট পেপারের অপচয় কমাতে সাহায্য করবে এবং কিছু মানুষ এই উদ্যোগকে সমর্থনও করেছেন। তবে চীনে পাবলিক শৌচাগার নিয়ে এ ধরনের বিতর্ক এটাই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে বেইজিংয়ের ‘টেম্পল অব হেভেন পার্ক’-এ চেহারা শনাক্তকারী প্রযুক্তি চালু করা হয়েছিল। সেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টয়লেট পেপার নেওয়ার পর ৯ মিনিটের মধ্যে পুনরায় তা নিতে পারতেন না। এছাড়া, কর্মীদের শৌচাগার ব্যবহারের সময়সীমা বেঁধে দিয়েও অতীতে একটি চীনা প্রতিষ্ঠান সমালোচনার মুখে পড়েছিল, যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleআন্দোলন থেকে নির্বাচনে: নেপালে নতুন দল নিয়ে লড়বেন তরুণ নেতা গুরুং
Next Article সহিংসতার তদন্ত: নেপালে সাবেক প্রধানমন্ত্রী অলিসহ ৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
DeskNews

আরও খবর

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026

পর্যটন ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া

March 26, 2026

ইতিহাসের ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে বিশ্ব, সতর্কবার্তা আইইএ প্রধানের

March 23, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 27, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক…

পর্যটন ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া

ইতিহাসের ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে বিশ্ব, সতর্কবার্তা আইইএ প্রধানের

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.