Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, April 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » চলে গেলেন আশা ভোসলে
ভারত

চলে গেলেন আশা ভোসলে

DeskNewsBy DeskNewsApril 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলেআর নেই। আজ রোববার বেলা ১২টার দিকে মুম্বাই–এর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

শিল্পীর ছেলে আনন্দ ভোসলে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিনের কোনো গুরুতর অসুস্থতা না থাকলেও শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে তার নাতনি জানাই ভোসলে জানান, চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভারতীয় সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোসলে। আট দশকেরও বেশি সময় ধরে তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিলসহ বহু ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল, পপ—প্রতিটি ধারাতেই তার অসাধারণ দক্ষতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

দীর্ঘ কর্মজীবনে সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। পাশাপাশি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ-এ ভূষিত হন তিনি। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে নিজের স্থান নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleদুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে: ইরান
Next Article ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম
DeskNews

আরও খবর

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

April 13, 2026

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

April 9, 2026

ইরানে উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির অভিযোগ তেহরানের

April 7, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 13, 2026

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধ শুরুর যে ঘোষণা দিয়েছেন, তাতে যুক্তরাজ্য যোগ দেবে…

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

ইরানে উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির অভিযোগ তেহরানের

ইতিহাস গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আর কখনো যায়নি মানুষ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.