Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » দুবাইয়ে যৌন শোষণ চক্র: বিবিসির অনুসন্ধানে অভিযুক্ত প্রধান আটক
মধ্যপ্রাচ্য

দুবাইয়ে যৌন শোষণ চক্র: বিবিসির অনুসন্ধানে অভিযুক্ত প্রধান আটক

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা দুবাই-ভিত্তিক যৌন শোষণ চক্রের প্রধান চার্লস ‘অ্যাবি’ মোসিগাকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ের একটি আইনি প্রতিষ্ঠান বিবিসিকে নিশ্চিত করেছে যে, মোসিগা বর্তমানে আল আওয়াইর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

উগান্ডা ইন্টারপোল মোসিগার বিরুদ্ধে একটি রেড নোটিশ জারি করার পর তাকে আটক করা হলো। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত উগান্ডার দূতাবাস এক বিবৃতিতে জানায়, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। মোসিগার আটকের প্রেক্ষাপটেই এই বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা যায়, উগান্ডা থেকে তরুণীদের সুপারমার্কেট বা হোটেলে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুবাই নিয়ে আসতেন মোসিগা। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের ঋণের জালে ফাঁসিয়ে যৌনকর্মে বাধ্য করা হতো।

তদন্ত চলাকালে মোসিগা এক ছদ্মবেশী বিবিসি প্রতিবেদককে জানিয়েছিলেন, একটি পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলারের বিনিময়ে নারী সরবরাহ করতে পারেন, যারা গ্রাহকের চাহিদা মেটাতে ‘প্রায় সবকিছুই’ করতে পারবে। একসময় লন্ডনে বাস চালাতেন বলেও জানান তিনি।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মোসিগা। তার দাবি, তিনি কেবল বাড়িওয়ালাদের মাধ্যমে নারীদের আবাসন খুঁজে পেতে সহায়তা করতেন।

এই প্রতিবেদন প্রকাশের পর উগান্ডার সংসদে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। দেশটির মন্ত্রীরা ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মোসিগার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করেছে কি না, তা এখনো স্পষ্ট নয় এবং এ বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণাও দেয়নি।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞার খবর ভিত্তিহীন, জানাল আবুধাবি দূতাবাস
Next Article দুবাইয়ে উগান্ডার তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে উঠে এলো যৌনচক্রের ভয়াবহ চিত্র
DeskNews

আরও খবর

মার্কিন নাগরিকদের ‘ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

February 7, 2026

কাতারে ১০ বছর মেয়াদে বসবাসের অনুমতি

February 2, 2026

বিক্ষোভ দমনের পর ইরানে পরিস্থিতি আরো নাজুক

January 30, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 7, 2026

মার্কিন নাগরিকদের ‘ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।…

কাতারে ১০ বছর মেয়াদে বসবাসের অনুমতি

বিক্ষোভ দমনের পর ইরানে পরিস্থিতি আরো নাজুক

বিশ্বের প্রথম ‘সোনায় মোড়ানো’ সড়ক হচ্ছে দুবাইতে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.