Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » লাদাখে বিক্ষোভে সহিংসতা, পুলিশ-জনতা সংঘর্ষে নিহত অন্তত ৪
ভারত

লাদাখে বিক্ষোভে সহিংসতা, পুলিশ-জনতা সংঘর্ষে নিহত অন্তত ৪

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। বুধবার আঞ্চলিক রাজধানী লেহ-তে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, ছয় বছর ধরে সাংবিধানিক সুরক্ষা ও রাজ্যের মর্যাদার দাবিতে চলা শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে অনশন চলছিল। বুধবার অনশনের ১৫তম দিনে ৬২ ও ৭১ বছর বয়সী দুজন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তরুণ বিক্ষোভকারীদের একটি দল লেহ-এর মার্টার্স মেমোরিয়াল পার্ক থেকে সরে গিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঞ্চলিক কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং সেখানে অগ্নিসংযোগ করে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

সহিংসতার পর হতাহতের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিক্ষোভের সমন্বয়ক জিগমত পালজর আল-জাজিরাকে বলেন, ‘তারা আমাদের তরুণ ও সাধারণ মানুষকে শহীদ করেছে।’ তিনি এই দিনটিকে ‘লাদাখের ইতিহাসে একটি ভয়ংকর রক্তক্ষয়ী দিন’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশৃঙ্খল জনতার’ সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে, যার ফলে কিছু ‘হতাহতের ঘটনা’ ঘটেছে।

এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ, সমাজকর্মী সোনাম ওয়াংচুককে শুক্রবার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের আগে এক ভিডিও বার্তায় তিনি এই ঘটনাকে ‘জেন-জি বিপ্লব’ আখ্যা দিয়ে তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুককে ‘বিশৃঙ্খল জনতাকে উসকানি’ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

এই সহিংসতার পরিপ্রেক্ষিতে, আয়োজক সংগঠন ‘লাদাখ অ্যাপেক্স বডি’ চলমান অনশন কর্মসূচি প্রত্যাহার করে শান্তির আহ্বান জানিয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগাজা যুদ্ধের জেরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন দেশ, বাড়ছে ইসরায়েলের একঘরে হওয়ার চাপ
Next Article ‘বাংলাদেশ থেকে বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে’
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিসিসিআইকে দুষলেন আইসিসির সাবেক কর্মকর্তা

February 2, 2026

বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ অর্ধেকে নামাল ভারত

February 2, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিসিসিআইকে দুষলেন আইসিসির সাবেক কর্মকর্তা

বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ অর্ধেকে নামাল ভারত

দিল্লির অনুষ্ঠানে হাসিনার বক্তব্য: ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া’

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.