Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, May 18
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা
বাংলাদেশ

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা

DeskNewsBy DeskNewsApril 2, 2026
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: এডিজিপিআই
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন গতি ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিষয়ক অতিরিক্ত মহাপরিদপ্তর (এডিজিপিআই) এক ফেইসবুক পোস্টে এ সাক্ষাতের তথ্য জানায়। পোস্টে সাক্ষাতের চারটি ছবি প্রকাশ করে বলা হয়, দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ উদ্যোগসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লির সম্পর্ক পুনরুজ্জীবনের যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, এই সাক্ষাৎকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল; পাল্টাপাল্টি কূটনৈতিক তলব ও অভিযোগে উত্তেজনা বাড়ে।

তবে সাম্প্রতিক সময়ে সেই টানাপড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জোরদার হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে শোকবার্তার মাধ্যমে সহযোগিতার আগ্রহ জানায় ভারত। এরপর উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়তে থাকে দুই দেশের মধ্যে।

এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আর আগামী ৭ এপ্রিল দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।

সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ তাকে আরও এগিয়ে নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের
Next Article সংহতি জানিয়ে এবার আরব আমিরাত, ওমানকে চিঠি প্রধানমন্ত্রীর
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.