বিক্ষোভ, সহিংস অপরাধ ও জঙ্গি হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। দেশটির সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিটিতে বিশেষভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ভ্রমণের বিষয়ে কানাডীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে।

Share.
Exit mobile version