Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » কংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগে এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
আমেরিকা

কংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগে এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়া ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এই অভিযোগ দায়ের করে, যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কোমির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

এই অভিযোগ দায়েরের খবরে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ন্যায়বিচার!’ অপর এক পোস্টে তিনি বলেন, ‘তিনি (কোমি) এত দিন ধরে আমাদের দেশের অনেক ক্ষতি করেছেন।’ জানা গেছে, ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে কোমিসহ অন্যান্য সমালোচকদের বিরুদ্ধে মামলা করার জন্য চাপ দিয়ে আসছিলেন।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জেমস কোমি। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘বিচার বিভাগের কারণে আমার মন ভেঙে গেছে। তবে কেন্দ্রীয় বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং আমি নির্দোষ। তাই বিচার হোক এবং আস্থা থাকুক।’

অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মার্কিন সিনেটের এক শুনানিতে কোমি দাবি করেছিলেন যে তিনি কোনো এফবিআই কর্মকর্তাকে গণমাধ্যমে বেনামি সূত্র হিসেবে কথা বলার অনুমতি দেননি। আইনজীবীদের মতে, কোমির এই বক্তব্য ছিল মিথ্যা। শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আইন প্রণয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

তবে এই মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কোমির মামলাটির দায়িত্বে থাকা ভার্জিনিয়ার ফেডারেল আইনজীবী গত সপ্তাহে পদত্যাগ করেন। মামলার প্রমাণ নিয়ে তিনি সংশয় প্রকাশ করলে প্রেসিডেন্ট ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ হন। ওই আইনজীবীর কার্যালয়ের অন্য কর্মকর্তারাও মনে করেন, এসব প্রমাণ দিয়ে ফৌজদারি অভিযোগ প্রমাণ করা কঠিন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক চাপমুক্ত রাখার কয়েক দশকের পুরোনো রীতিনীতি লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসন এর আগেও তার একাধিক সমালোচকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এদের মধ্যে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ট্রাম্পের প্রথম মেয়াদের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জন বোল্টনও রয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প জেমস কোমিকে এফবিআই পরিচালকের পদ থেকে বরখাস্ত করেছিলেন। কোমির অধীনে পরিচালিত এফবিআইয়ের এক তদন্তে বলা হয়েছিল যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়া সহযোগিতা করতে চেয়েছিল, যা নিয়ে ট্রাম্প বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবৈশ্বিক নীতি ও কমিটির অনীহা: নোবেলের দৌড়ে কেন পিছিয়ে ট্রাম্প
Next Article জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মস্কোয় পারমাণবিক বিশেষজ্ঞদের সম্মেলন
DeskNews

আরও খবর

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

April 27, 2026

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

April 20, 2026

১০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

April 16, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা April 27, 2026

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী ‘ঘোর খ্রিস্টান-বিরোধী’ বলে দাবি…

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

১০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.