Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, March 19
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
জাতীয়

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

DeskNewsBy DeskNewsMarch 19, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।”

এর কারণ তুলে ধরে রুমন বলেন, “জনাব তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেজন্য জনাব তারেক রহমান দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। সেই ভাবে বাসাটি সাজানো-গুছানো হয়েছে।”

১৭ বছরের নির্বাসন ভেঙে গেল বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তারেক রহমান, এর পর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা।

গেল বছর এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতও করে মন্ত্রণালয়।

এর মধ্যে নির্বাচনের পর গত ১৮ ফেব্রুয়ারি প্রায় দেড় বছর বসবাসের পর যমুনা ছাড়েন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ৫ অগাস্টে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে মুহাম্মদ ইউনুস হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেছেন।

কিন্তু শেষমেষে যমুনায় না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ঈদের দিন সকাল ১০টায় যুমনা থেকেই ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

তার অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, “প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান এই যুমনাতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া কুটনীতিক ও আলেম-ওলামাদের সন্মানে দুইটি ইফতার অনুষ্ঠান এই ভবনের হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানও এই যুমনা হবে।”

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন।

২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনে থেকেছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleঅভিবাসী তাড়াতে নতুন কৌশল: স্বেচ্ছায় দেশে ফিরলে অর্থ দেবে ট্রাম্প প্রশাসন
Next Article ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের
DeskNews

আরও খবর

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

March 19, 2026

ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান-পাকিস্তান

March 19, 2026

‘ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না’, পদত্যাগ করলেন এনসিটিসি প্রধান

March 17, 2026
Demo
আরও দেখুন
এশিয়া March 19, 2026

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের…

ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান-পাকিস্তান

‘ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না’, পদত্যাগ করলেন এনসিটিসি প্রধান

হাদি হত্যা: কলকাতায় গ্রেপ্তারদের ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার অপেক্ষা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.