Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Saturday, May 9
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » অভিবাসী তাড়াতে নতুন কৌশল: স্বেচ্ছায় দেশে ফিরলে অর্থ দেবে ট্রাম্প প্রশাসন
আমেরিকা

অভিবাসী তাড়াতে নতুন কৌশল: স্বেচ্ছায় দেশে ফিরলে অর্থ দেবে ট্রাম্প প্রশাসন

DeskNewsBy DeskNewsMarch 19, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে উৎসাহ দিতে নতুন প্রণোদনামূলক কর্মসূচি ঘোষণা করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে।

ঘোষণা অনুযায়ী, ভারত, চীন ও কলম্বিয়ার অভিবাসীরা নিজ দেশে স্বেচ্ছায় ফিরে গেলে সর্বোচ্চ ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবেন। এছাড়া তাদের দেশে ফেরার বিমানের টিকিটের খরচও বহন করবে যুক্তরাষ্ট্র সরকার।

এই কর্মসূচির প্রচারে ডিএইচএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিভিন্ন প্রচারপত্র প্রকাশ করেছে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর ঐতিহাসিক স্থাপনার ছবি ব্যবহার করে অভিবাসীদের দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

ডিএইচএস জানিয়েছে, “সিবিপি হোম” অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফিরলে বিনামূল্যে বিমান টিকিটের পাশাপাশি ২ হাজার ৬০০ ডলারের প্রণোদনা দেওয়া হবে।

স্বেচ্ছায় প্রত্যাবাসনে উৎসাহ দিতে চার ধরনের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে—

  • অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন—এমন অভিবাসীদের ক্ষেত্রে আইন প্রয়োগ ও আটক প্রক্রিয়ায় শিথিলতা দেখানো হবে
  • নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়ার কারণে যে জরিমানা আরোপ করা হয়েছে, তা মওকুফ করা হবে
  • সাধারণ যাত্রীর মতো স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে; গ্রেপ্তার বা শারীরিক হয়রানি করা হবে না
  • চূড়ান্ত বহিষ্কার আদেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেও স্বেচ্ছায় ফিরে গেলে সেই জরিমানাও বাতিল করা হবে

বিশ্লেষকদের মতে, কঠোর অভিবাসন নীতির পাশাপাশি এবার প্রণোদনা দিয়ে ‘স্বেচ্ছায় প্রত্যাবাসন’ বাড়াতে চায় ট্রাম্প প্রশাসন। এতে একদিকে প্রশাসনিক চাপ কমবে, অন্যদিকে জোরপূর্বক বহিষ্কারের বিতর্কও এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান-পাকিস্তান
Next Article যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

April 27, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.