Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইতিহাস গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আর কখনো যায়নি মানুষ

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, April 7
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাতে চায় বিএনপি
জাতীয়

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাতে চায় বিএনপি

DeskNewsBy DeskNewsFebruary 14, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর এই উদ্যোগ দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমানোর একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে নতুন সরকারের পক্ষ থেকে আঞ্চলিক সম্প্রীতির ইঙ্গিত মিলছে বলেও উল্লেখ করা হয়।

হুমায়ুন কবির বলেন, “আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। আমরা এই অঞ্চলকে একটি প্রভাবশালী ও সহযোগিতামূলক পরিসরে রূপ দিতে চাই। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো অবশ্যই অগ্রাধিকার পাবে। সময় স্বল্প হলেও আমরা আন্তরিক।”

এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্কোন্নয়নের প্রচেষ্টায় ‘সৌহার্দ্যের বার্তা’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনি যখন কাউকে আমন্ত্রণ জানান, তখন তার উপস্থিতি প্রত্যাশা করেন। এটি পারস্পরিক সদিচ্ছার প্রতিফলন।”

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ‘সুষম ও বাস্তববাদী’ নীতি গ্রহণ করবে বলেও জানান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তিনি দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক ফোরামগুলোর কার্যকারিতা জোরদারের কথা উল্লেখ করেন।

ডব্লিউআইওএন  আরও লিখেছে, বিএনপির নিরঙ্কুশ জয়ের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে অভিনন্দন বার্তা আসছে। ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর এই বিজয়কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে বর্ণনা করেছে ভারতীয় সংবাদমাধ্যমটি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ: প্রেস সচিব
Next Article সংবাদ সম্মেলনে তারেক রহমান
DeskNews

আরও খবর

ইতিহাস গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আর কখনো যায়নি মানুষ

April 7, 2026

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

April 5, 2026

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 4, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 7, 2026

ইতিহাস গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আর কখনো যায়নি মানুষ

মানুষ পৃথিবী থেকে মহাকাশে কত দূর যেতে পারে, অর্ধশতকের সেই রেকর্ড ভেঙে দিলেন আর্টেমিস টু…

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.