Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

তারেকের রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ভূমিকা, তিন নেতাকে প্রধান উপদেষ্টার ফোন

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, February 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ভূমিকা, তিন নেতাকে প্রধান উপদেষ্টার ফোন
জাতীয়

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ভূমিকা, তিন নেতাকে প্রধান উপদেষ্টার ফোন

DeskNewsBy DeskNewsFebruary 14, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দায়িত্বশীল ভূমিকা পালন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে অবদান রাখায় তিন রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে পৃথক ফোনালাপ করেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলাপে প্রধান উপদেষ্টা বলেন, ”রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।”

প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান।

পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে নির্বাচনে সাফল্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন।

দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন। ২৯৭ আসনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএপস্টেইন ফাইল: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
Next Article তারেকের রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ
DeskNews

আরও খবর

নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

February 15, 2026

তারেকের রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ

February 15, 2026

এপস্টেইন ফাইল: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ

February 14, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 15, 2026

নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী…

তারেকের রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ

এপস্টেইন ফাইল: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ

পর্যায়ক্রমে সব অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি তারেকের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.