Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, April 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

DeskNewsBy DeskNewsApril 13, 2026
উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা| ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবাতুরস্কের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দেওয়ার দাবি জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং তুরস্কর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে।

মুহুজি কাইনেরুগাবা, যিনি প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক পোস্টে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে এ দাবি জানান।

তার অভিযোগ, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার দীর্ঘদিনের অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি। তাই ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে তুরস্কের কাছ থেকে ১ বিলিয়ন ডলার পাওয়া উগান্ডার ন্যায্য অধিকার।

কাইনেরুগাবা আরও বলেন, তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে ব্যবসা করে মুনাফা অর্জন করছে। অন্যদিকে, উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সেখানে সেনা মোতায়েন করে আল-শাবাবর বিরুদ্ধে লড়াই চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি এক পোস্টে লিখেছেন, “তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি—হয় তারা আমাদের অর্থ দেবে, নয়তো আমি তাদের দূতাবাস বন্ধ করে দেব।”

তবে অর্থ দাবির পাশাপাশি তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে বিয়ে করার জন্য তার হাতে তুলে দেওয়ার দাবি ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছিলেন কাইনেরুগাবা।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleযুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য
DeskNews

আরও খবর

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

April 13, 2026

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

April 13, 2026

ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম

April 12, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 13, 2026

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধ শুরুর যে ঘোষণা দিয়েছেন, তাতে যুক্তরাজ্য যোগ দেবে…

হরমুজে মার্কিন অবরোধ, উপসাগরীয় বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম

দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে: ইরান

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.