ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ভ্যালিতে টানা ভারী বর্ষণে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শত শত বাড়ির জন্য জারি হয়েছে ইভাকুয়েশন অ্যালার্ট এবং কয়েকটি এলাকায় ইভাকুয়েশন অর্ডার দেওয়া হয়েছে।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে লোয়ার মেইনল্যান্ড ইন্টেরিয়র সংযোগকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি রয়েছে।

এদিকে সুমাস নদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নুকস্যাক নদীর জন্য ফ্লাড ওয়ার্নিং জারি করা হয়েছে। নুকস্যাক নদীর পানি কানাডা সীমান্তের দিকে উপচে পড়তে পারে, তবে ২০২১ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে অ্যাবটসফোর্ড সিটি কর্তৃপক্ষ।

এ ছাড়া চিলিওয়াক, স্ক্যাজিট কোকুইহল্লা নদীতেও বন্যা সতর্কতা জারি আছে।

Share.
Exit mobile version