Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, May 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বড় অঙ্কের কর পরিশোধের সুযোগ এমএফএসের মাধ্যমে
অর্থনীতি

বড় অঙ্কের কর পরিশোধের সুযোগ এমএফএসের মাধ্যমে

DeskNewsBy DeskNewsJanuary 11, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ এবং সঙ্গে সঙ্গে তার চালান পাওয়ার কার্যক্রম চালু করল জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর।

কর পরিশোধ ‘সহজ, দ্রুত ও ডিজিটাল’ করতে রোববার ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করে কর আদায়কারী সংস্থাটি।

অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে উৎসে কর বাবদ ১৩ কোটি এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকার চালান এমএফএস কোম্পানি বিকাশ লিমিটেডের মাধ্যমে পরিশোধ করা হয় বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। এই নতুন ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে।”

অন্যান্য এমএফএস কোম্পানিও ভবিষ্যতে এই সুবিধা চালু করবে বলে তিনি প্রত্যাশা করেন।

নতুন এই সেবার মাধ্যমে এনবিআরের ই-টিডিএস সিস্টেমে উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleপশ্চিমবঙ্গে নৌ ঘাঁটি গড়ছে ভারত, নজরে চীন ও বাংলাদেশ
Next Article দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

April 20, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও ‘সুন্দরী নারী’ দাবি উগান্ডার সেনাপ্রধানের, কূটনৈতিক উত্তেজনা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.