Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, March 30
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন
জাতীয়

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন

DeskNewsBy DeskNewsJanuary 11, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে আরও ৫৮ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার আপিলের দ্বিতীয় দিনে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়; যাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রয়েছেন। বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল

আপিল শুনানি শুরুর পর সব মিলে গত দুই দিনে ১০৯ জনের প্রার্থিতা ফিরল এবং একজন বৈধ প্রার্থী বাদ পড়েছেন।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।

এর আগে প্রথম দিন শনিবার শুনানিতে একজনের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং শুনানি শেষে ৫১ জনের আপিল মঞ্জুর হলে তারা বৈধ প্রার্থী হন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মনোনয়নপত্র জমার পর বাছাইয়ে ১৮৪২ জন বৈধ প্রার্থী ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বৈধ প্রার্থী বেড়ে হয়েছেন ১৯৫০ জন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন বৈধ হওয়ার পাশপাশি সাতটি আবেদন না মঞ্জুর করা হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এছাড়া শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এবার ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১৭ জানুয়ারির মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবড় অঙ্কের কর পরিশোধের সুযোগ এমএফএসের মাধ্যমে
Next Article দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে?
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

March 29, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 29, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া বাড়তি চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার…

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

হরমুজ প্রণালিতে ‘টোলবুথ’: জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের নতুন কৌশল, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.