Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যেভাবে সবার থেকে আলাদা একজন জোহরান মামদানি
আমেরিকা

যেভাবে সবার থেকে আলাদা একজন জোহরান মামদানি

DeskNewsBy DeskNewsNovember 8, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ফেসবুকে অনেকের মাঝেই মামদানিকে ইনগ্রুপ ভাবার ইউটোপিয়া দেখে মনে হলো; একটু রিয়ালিটি চেক করে রাখা প্রয়োজন।

মামদানি যেভাবে মোদির তীব্র সমালোচনা করে তাকে গুজরাটের কসাই বলেছেন; এটা বলার মতো সৎ সাহস আপনার নাই। মামদানির দাদা চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারের সামনে গিয়ে হাত কচলায়নি। ফলে তার এই সৎ সাহস আছে। ,

মামদানি যেভাবে এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতি সমর্থন ও সমানুভূতি দেখাতে পেরেছেন; এটা আপনি পারবেন না। কারণ সমাজের মানুষের জীবন যাপনে বৈচিত্র্য থাকবে; এই ব্যাপারটা মামদানি শৈশব থেকে শিখেছেন। কিন্তু আপনি শিখেছেন, সবাইকে আপনার মতো জীবন যাপন করতে হবে; এর অন্যথা হওয়া যাবে না। সাংবাদিক মাসকাওয়াথ আহসান তার ফেসবুক পোস্টে মামদানীকে এমন অনবদ্যভাবে চিত্রিত করেছেন।

পোস্টে তিনি বলেন, মামদানি যেভাবে হিজাবি ও স্কার্ফ পরা আন্টিদের সমাজে দীর্ঘদিন একাত্ম হয়ে মিশেছেন; ওটা আপনি পারবেন না। কারণ ধার্মিক আন্টি আপনার চোখে আউটডেটেড; আর আধুনিক হতে গেলে আন্টিদের কেবল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মতো পোশাক পরে ঘুরতে হয়; হিজাব নিয়ে হাসাহাসি করতে হয়।

মামদানি যেরকম তার স্ত্রীর পোশাকের স্বাধীনতাকে স্বীকার করেন; আপনি তা করেন না। কারণ আপনার যুক্তি হচ্ছে, কেউ হিজাব না পরা মানেই-পর্দা পুসিদা না করা মানেই ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাওয়া। উল্লেখ্য মামদানির স্ত্রী সিরিয়ার মুসলমান। তার পূর্বপুরুষ আপনার অনেক আগেই ইসলামের দাওয়াত কবুল করেছেন। তিনি প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে ছবি এঁকেছেন। মামদানির বিজয়ী ভাষণের সময় যে পোশাক পরেছেন, তার নকশা প্যালেস্টাইনের লোকশিল্প থেকে অনুপ্রাণিত।

মামদানির মা তার প্রথম চলচ্চিত্র সালাম বোম্বে’র উপার্জিত অর্থ মামদানির নানীকে দিয়েছিলেন। তিনি ঐ টাকা পথশিশুদের কল্যাণে ব্যয় করেছিলেন। এই ফিল্যানথ্রপি আপনার জীবন ধারায় নেই। আপনি এফলুয়েন্স অর্জন করে এলিট হতে চান। আর মামদানি অল্প বাড়ি ভাড়ার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। উগান্ডায় কেনা একখণ্ড জমি ছাড়া তার কোন স্থাবর সম্পত্তি নেই। মামদানির মা বলিউডের চলচ্চিত্রকার; কিন্তু ক্ষমতা-ঈশ্বরকে তেলাঞ্জলি দিয়ে দিল্লি বা বোম্বেতে প্লট জোগাড় করেননি। নিজ যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। উচ্চবিত্ত না হয়ে সচ্ছল মধ্যবিত্ত থেকে সাদাসিধে জীবন যাপন করেছেন। এই মা একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও ছেলেকে মুসলিম পরিচয় গ্রহণে উতসাহিত করেছে। অথচ আপনি একটু প্রগতিশীল হলেই নিজের নাম রাখেন পথিকৃত বাতেন; আর ফেসবুকে যুক্তি দিয়ে বেড়ান কেন মামদানিকে মুসলমান বলা ঠিক নয়। কারণ আপনি শিখেছেন সোশ্যালিস্ট হলেই ইসলাম নিয়ে হাসাহাসি করতে হবে। মামদানির বাবা-মা এবং সে সোশ্যালিজমটা বেঙ্গল রেনেসাঁর সাম্প্রদায়িক বিদ্বেষের কুঁচকুঁচানি থেকে শেখেননি।

মামদানি যখন বলেন, নিউইয়র্ক এমন এক শহর যেখানে দুপুরে মানুষ চার্চে যায়; রাতে যায় ক্লাবে; আপনি তখন হারাম ও হালাল বিতর্কে উত্তেজিত হয়ে ফতোয়া দেন, কেন ক্লাবে যাওয়া ও খুশিজল পান করা হারাম। আপনার নিজের লাইফ স্টাইল অন্যের ওপর চাপানোর যে জিদ, এটা আপনাকে মামদানির মতো উদার মানুষ হিসেবে তৈরি হতে দেয়নি। আপনি ওয়াজ শুনে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু মানুষের সুনির্দিষ্ট কিছু রায় নিয়ে বড় হয়েছেন। আর মামদানি ইসলাম ধর্ম ও মুসলিম দর্শন সম্পর্কে তার বাবার কাছ থেকে নানা মানুষের নানা অভিমত জানার সুযোগ পেয়েছেন।

মামদানিকে জায়নিস্টেরা হামাস জঙ্গিদের অর্থায়নে বেড়ে ওঠা নেতা; হিন্দুত্ববাদীরা “মামদানি ভারতীয় যতটা তারচেয়ে বেশি পাকিস্তানি” বলে ট্যাগিং করেছে। এতো কড়া ট্যাগিং আপনি নিতে পারবেন না; কারণ প্রগতিশীলতার পৈতে হারানোর ঝুঁকি আপনি নিতে পারবেন না। পৈতে বাঁচাতেই আপনার নানা কলাকৈবল্য। তিন চার প্রজন্মের সিজনড প্রগতিশীল ছাড়া এরকম ঝুঁকি নিয়ে কেউ লড়াই করতে পারে না। মামদানি তার দাদা-দাদি, নানা-নানী, বাবা মা’র কাছ থেকে একজন মুসলিম সোশ্যালিস্ট হিসেবে গর্বিত আত্মপ্রকাশের আত্মবিশ্বাস অর্জন করেছে। এটা শিখতে তাকে কোন ধর্ম মামা বা কোন সংস্কৃতি মামার কাছে যেতে হয়নি।

আপনি যে গরীবের প্রতি ভালোবাসার অভিনয় করে করে ১৫১ জন বিশিষ্ট নাগরিক হয়ে উঠতে চান; মামদানি তো ওসব অভিনয়ের মানুষ নয়। সে ট্যাক্সিচালক আর সেলসকর্মীদের সঙ্গে সহজাত সমাজ রচনা করেছে। ওর মা তার চলচ্চিত্রে, নানী তার সমাজকর্মে যেভাবে হ্যাভস-নটের সঙ্গে মিশে গেছেন আত্মার আত্মীয়তায়।

আত্মবিশ্বাস, ফ্লেক্সিবিলিটি, জনপ্রিয় অভিমতের বিরুদ্ধে কথা বলার সাহস; সমস্ত মানুষকে নিজের চিন্তার ক্লোন হিসেবে দেখতে না চাওয়ার মেচিউরিটি; সর্বোপরি সহজ-সরল শো অফহীন জীবন চর্যাই মামদানি।

মামদানির স্ত্রী এই নির্বাচনে নেপথ্যে থেকে সমস্ত আর্ট ওয়ার্ক করেছেন; একটি মাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন মামদানি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হবার পর। আপনার স্ত্রী হলে দেখা যেতো ফেসবুকে আপনার পক্ষ নিয়ে ঝগড়ায় নেমে পড়তো। লোকজনকে ছোট লোক, কাড়চা, বাঙ্গি, ছাপড়ি ডেকে অজনপ্রিয় ভাবী হিসেবে ফেসবুক অস্কার জিতে নিতো।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleহাসিমুখে স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে এবার মুখোমুখি বিএনপি-জামায়াত
Next Article চাকুরী করতে কাতারে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮শ জন, চুক্তি স্বাক্ষর
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

February 9, 2026

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

February 9, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

৫ লাখ প্রবাসীর ভোট, দেশে এসেছে সোয়া ৪ লাখ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.