Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » গাজায় কানাডার ত্রাণ সরবরাহ, ইসরায়েলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ
কানাডা

গাজায় কানাডার ত্রাণ সরবরাহ, ইসরায়েলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

গাজায় প্রথমবারের মতো সামরিক বিমান থেকে মানবিক সহায়তা পাঠিয়েছে কানাডা। প্রায় ২২ মাস ধরে চলা সংঘাতে মানবিক সংকটে থাকা ফিলিস্তিনিদের জন্য এই ত্রাণ সরবরাহের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও তুলেছে দেশটি।

সোমবার কানাডার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, দেশটির সশস্ত্র বাহিনী ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় একটি সিসি-১৩০জে হারকিউলিস বিমান ব্যবহার করে ২১,৬০০ পাউন্ড ত্রাণ সরবরাহ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদন অনুযায়ী, কানাডার সামরিক বাহিনীর নিজস্ব বিমান থেকে গাজায় ত্রাণ পাঠানোর ঘটনা এটিই প্রথম।

একই দিনে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কানাডা ছাড়াও জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জার্মানি ও বেলজিয়াম মোট ১২০টি খাদ্য সহায়তার প্যাকেট আকাশ থেকে ফেলেছে।

ত্রাণ সরবরাহের পাশাপাশি কানাডা বলেছে, ইসরায়েলি প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর পক্ষে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। অটোয়ার মতে, ত্রাণকাজে বাধা সৃষ্টি করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

এই অভিযোগের বিষয়ে অটোয়ায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং গাজার মানবিক সংকটের জন্য হামাসকে দায়ী করে থাকে।

উল্লেখ্য, গত মার্চে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিলেও পরে মে মাসে বিশ্বনেতাদের সমালোচনার মুখে সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করে নেয়। তবে উপত্যকাটিতে এখনো কিছু বিধিনিষেধ জারি রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকেবিন ক্রুদের ধর্মঘটে অচল এয়ার কানাডা, বাতিল ৭০০ ফ্লাইট
Next Article ইন্দোনেশিয়ার সেবেলাস মারেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত বৃত্তির সুযোগ
DeskNews

আরও খবর

ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স

February 7, 2026

প্রাদেশিক থেকে পার্লামেন্ট হিল যাত্রায় লিবারেলের মনোনয়ন পেলেন ডলি বেগম

February 4, 2026

তুষারপাতের ১৮০ বছরের রেকর্ড ভেঙ্গে পড়ছে টরন্টোতে

January 26, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা February 7, 2026

ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর ডেনমার্কের এই দ্বীপাঞ্চলটির সঙ্গে সংহতি…

প্রাদেশিক থেকে পার্লামেন্ট হিল যাত্রায় লিবারেলের মনোনয়ন পেলেন ডলি বেগম

তুষারপাতের ১৮০ বছরের রেকর্ড ভেঙ্গে পড়ছে টরন্টোতে

কানাডার পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.