Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিসিবি নির্বাচনে আসিফ আকবর: লক্ষ্য কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা
খেলাধুলা

বিসিবি নির্বাচনে আসিফ আকবর: লক্ষ্য কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর মূল লক্ষ্য নিজ জেলা কুমিল্লার স্থবির হয়ে পড়া ক্রিকেট অঙ্গনকে আবারও জাগিয়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ আকবর মুঠোফোনে প্রথম আলোকে জানান, কুমিল্লার ক্রীড়া ঐতিহ্য হারিয়ে যাওয়ায় তিনি হতাশ। তিনি বলেন, “কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে।”

ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেন এই শিল্পী। তাঁর মতে, খেলাধুলা থেকে তরুণদের বিচ্যুতির কারণেই মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা বাড়ছে। তিনি বলেন, “কুমিল্লার ছেলেমেয়েরা এখন আর মাঠমুখী নয়। মাদক একটা ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এসব হয়েছে শুধু বাচ্চাদের মাঠমুখী করা যায়নি বলে। আমাদের সন্তানেরা খেলার জায়গা পায় না, অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ফুটবল ক্লাবকে! কেন? আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার ক্রিকেট এবং তরুণসমাজের জন্য কিছু করতে।”

শুধু কুমিল্লা নয়, পরিচালক নির্বাচিত হলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান আসিফ। তিনি বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদুপর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার অভাব নেই। আমি মনে করি প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই ভিন্ন কিছু করার সুযোগ আছে।”

সংগীত জগতে প্রতিষ্ঠা পেলেও আসিফ আকবরের ক্রীড়াঙ্গনে বিচরণ নতুন নয়। নব্বইয়ের দশকের শুরুতে তিনি ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুল জীবনে কুমিল্লা জিলা স্কুল এবং কলেজ জীবনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়কও ছিলেন তিনি।

আসিফ জানান, বিসিবির কাউন্সিলর হওয়ার পেছনে তাঁর ব্যক্তিগত আগ্রহের চেয়ে কুমিল্লার সাবেক-বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধই মূখ্য ছিল। তিনি বলেন, “কাউন্সিলর হওয়ার বা বিসিবির নির্বাচন করার আগ্রহ আমার কখনোই ছিল না। এবার কুমিল্লার সংগঠক, সাবেক–বর্তমান খেলোয়াড়েরা মিলে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমি যেন দায়িত্বটা নিই। সে কারণেই কাউন্সিলর হয়েছি, নির্বাচনও করব।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকেই অংশ নেবেন তিনি। এ বিষয়ে আসিফ বলেন, “এখানে আমার টানা ১৪টি শো আছে। গান আমার পেশা, এটা তো ছাড়া যাবে না! এখান থেকেই আমি ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে কথা বলা শুরু করেছি।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleঅবশেষে এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান, অবসান ৪১ বছরের প্রতীক্ষার
Next Article ইউরোপের উদ্যোগে ইরানের বিরুদ্ধে ফিরল জাতিসংঘের নিষেধাজ্ঞা
DeskNews

আরও খবর

রানের সুনামিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

March 8, 2026

দুই দিন পিছিয়ে আইপিএল শুরু ২৮ মার্চ

February 27, 2026

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

February 22, 2026
Demo
আরও দেখুন
ক্রিকেট March 8, 2026

রানের সুনামিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

ব্যাটিং ঝড়ে নিউ জিল্যান্ডকে ভাসিয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে…

দুই দিন পিছিয়ে আইপিএল শুরু ২৮ মার্চ

জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জু

‘আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত’, ভারত-ম্যাচ বর্জন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.