Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইউরোপের উদ্যোগে ইরানের বিরুদ্ধে ফিরল জাতিসংঘের নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্য

ইউরোপের উদ্যোগে ইরানের বিরুদ্ধে ফিরল জাতিসংঘের নিষেধাজ্ঞা

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপ নিয়েছে, যার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এবং এই উদ্যোগকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া।

শনিবার ইউরোপীয় সময় রাত ৮টা থেকে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হয়। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানসহ সব দেশকে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসও এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, ইইউ জোট পূর্বে প্রত্যাহার করা সব পারমাণবিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। তবে তিনি উল্লেখ করেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সংকটের টেকসই সমাধান সম্ভব।

নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিক্রিয়ায় ইরান ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ডেকে পাঠিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জাতিসংঘের এই পদক্ষেপকে ‘অবৈধ ও অকার্যকর’ বলে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়ে সতর্ক করেছেন যে, এই নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বীকৃতি দেওয়া একটি ‘বড় ভুল’ হবে।

এর আগে ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া ছয় মাস পর্যন্ত স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। এর বিনিময়ে তারা জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া, ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ নিরসন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার শর্ত দিয়েছিল।

যৌথ বিবৃতিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল কূটনীতির অবসান নয়।” তারা ইরানকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানান।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবিসিবি নির্বাচনে আসিফ আকবর: লক্ষ্য কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা
Next Article ইউরোপীয় উদ্যোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল, তেহরানের কড়া হুঁশিয়ারি
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

জামায়াত আমিরের ভোট আহ্বান: পরিবর্তনের ‘মহাসুযোগ’ কাজে লাগাতে হবে

February 10, 2026

ভোট স্থগিতের গুজবে কান না দেওয়ার অনুরোধ ইসির

February 8, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

জামায়াত আমিরের ভোট আহ্বান: পরিবর্তনের ‘মহাসুযোগ’ কাজে লাগাতে হবে

ভোট স্থগিতের গুজবে কান না দেওয়ার অনুরোধ ইসির

ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.