Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মস্কোয় পারমাণবিক বিশেষজ্ঞদের সম্মেলন
ইউরোপ

জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মস্কোয় পারমাণবিক বিশেষজ্ঞদের সম্মেলন

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বৈশ্বিক জ্বালানিসংকট নিরসন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারমাণবিক শক্তির ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণ করতে রাশিয়ার মস্কোয় শুরু হয়েছে ‘বিশ্ব পারমাণবিক সপ্তাহ’। রাশিয়ার পারমাণবিক শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষক, জ্বালানি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা নিরাপদ জ্বালানি ব্যবহারের উপায় নিয়ে আলোচনার জন্য সমবেত হয়েছেন।

বৃহস্পতিবার মস্কোর ভিডিএনএইচ পার্কে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে সৌর ও বায়ুশক্তির পাশাপাশি সমন্বিতভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর জোর দেন। আলোচনায় উঠে আসে, গ্রিডে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ এবং সবুজ জ্বালানির উৎস হিসেবে পারমাণবিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক বলেন, ছোট আকারের পারমাণবিক চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির সমন্বয় পারমাণবিক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এই আয়োজন উদ্বোধন করে বলেন, “ভবিষ্যতের দিকে একসঙ্গে এগোনোর ক্ষেত্রে পারমাণবিক শক্তির বিকল্প নেই। এটি পরিবেশবান্ধব শক্তির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের প্রবৃদ্ধি ও উন্নয়নের মূল উপাদান হিসেবে অভিহিত করেন। তিনি জানান, বিশ্বজুড়ে নীতিনির্ধারক ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তিনি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।

রাশিয়ার রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপপ্রধান ও রোসাটমের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান সের্গেই কিরিয়েনকো বলেন, রাশিয়া অংশীদারদের সঙ্গে প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, বিধিনিষেধের পরিবর্তে যৌথ উদ্যোগের মাধ্যমেই আধুনিক প্রযুক্তির বিকাশ হওয়া উচিত।

सम्मেলনের বিভিন্ন অধিবেশনে ফিউশন এনার্জি এবং এসএমআর প্রযুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞরা বলেন, ফিউশন এনার্জি আয়ত্তে আনা গেলে তা মানবজাতির জন্য নিরাপদ ও সীমাহীন শক্তির উৎস হতে পারে। পাশাপাশি, ছোট শহর বা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে এসএমআর প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন, তবে এর জন্য আন্তর্জাতিক মানদণ্ড ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগে এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
Next Article লিবিয়া থেকে নির্বাচনী তহবিল সংগ্রহের চেষ্টা: সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
DeskNews

আরও খবর

নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার পরিকল্পনা স্পেনের

January 28, 2026

ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের

January 18, 2026

সুইজারল্যান্ডে নতুন বছর উদযাপনের  সময় বিস্ফোরণে ৪০ জন নিহত

January 1, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক January 28, 2026

নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার পরিকল্পনা স্পেনের

৫ লাখ নথিপত্রহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে স্পেন সরকার। ইউরোপজুড়ে অভিবাসন এবং সীমান্তে…

ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের

সুইজারল্যান্ডে নতুন বছর উদযাপনের  সময় বিস্ফোরণে ৪০ জন নিহত

ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর স্লোভেনিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.