Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, May 25
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

DeskNewsBy DeskNewsApril 9, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। তবে এ নিয়ে স্বস্তি প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এখনো পূর্ণ আস্থা রাখতে পারছেন না তারা।

বিশ্বনেতাদের মতে, যুদ্ধবিরতি ইতিবাচক পদক্ষেপ হলেও ট্রাম্পের হঠাৎ অবস্থান পরিবর্তন ও আগ্রাসী বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার যুদ্ধংদেহী অবস্থান বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও কূটনৈতিক সম্পর্কে বড় চাপ সৃষ্টি করেছে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আজকের পৃথিবী কি গতকালের চেয়ে ভালো? নিঃসন্দেহে। তবে ৪০ দিন আগের তুলনায় ভালো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, “যুদ্ধবিরতি ভালো খবর, বিশেষ করে তা যদি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করে।” তবে তিনি ট্রাম্পের সামরিক অভিযানের সমালোচনা করে বলেন, “কেউ পৃথিবীতে আগুন লাগিয়ে পরে এক বালতি পানি নিয়ে এলে তার প্রশংসা করা যায় না।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও যুদ্ধবিরতিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তবে তিনি ট্রাম্পের আগের হুমকির সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের ভাষা ব্যবহার সমীচীন নয়।

বিশ্বনেতারা বিশেষভাবে উদ্বেগ জানিয়েছেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সৃষ্ট অস্থিরতা নিয়ে। ইরান কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায় এবং বহু দেশ অর্থনৈতিক চাপে পড়ে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, “এখন আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা জরুরি। কূটনৈতিক সমাধানের মাধ্যমেই বৈশ্বিক জ্বালানিসংকট ঠেকানো সম্ভব।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান ও অনির্দেশ্য নীতির কারণে বিশ্বনেতারা এখনো দোটানায় রয়েছেন। তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প
Next Article যুদ্ধ বিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

April 27, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.