Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যুদ্ধ বিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প
আমেরিকা

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

DeskNewsBy DeskNewsApril 9, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ওয়াশিংটন এবং দেশটিতে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। তিনি দাবি করেন, ইরানে “ফলপ্রসূ সরকার পরিবর্তন” ঘটেছে এবং দুই দেশ বর্তমানে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়েও আলোচনা করছে।

বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার রাতে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে তিনি ওই সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি শর্তের অনেকগুলোতেই ইরান সম্মতি দিয়েছে। যদিও তিনি এসব শর্তের বিস্তারিত প্রকাশ করেননি।

এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা ইরানের সঙ্গে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল নিয়ে কথা বলছি এবং সামনেও আলোচনা চলবে।”

তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং ইরানের সাধারণ মানুষের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মূল বিরোধগুলো এখনো অমীমাংসিত রয়েছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তিনি আরও দাবি করেন, গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মাটির নিচে চাপা পড়া ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে অপসারণ করবে।

ট্রাম্প লেখেন, “ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে মাটি খুঁড়ে চাপা পড়া পারমাণবিক ধূলিকণা অপসারণ করবে।”

তবে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার পরও ইরানের অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতাও এখনো বজায় রেখেছে তেহরান।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক চাপের মধ্যেও ইরানের ধর্মীয় নেতৃত্ব অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article১৪ দিনের ব্যবধানে আবার জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি, অভ্যন্তরীণ রুটে বৃদ্ধি প্রায় ১২%
Next Article যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা
DeskNews

আরও খবর

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

April 9, 2026

ইরানে উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির অভিযোগ তেহরানের

April 7, 2026

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: আবার হুমকি ট্রাম্পের

April 7, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 9, 2026

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। তবে এ নিয়ে স্বস্তি…

ইরানে উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির অভিযোগ তেহরানের

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: আবার হুমকি ট্রাম্পের

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.