Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, April 6
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা
আরব আমিরাত

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

DeskNewsBy DeskNewsApril 5, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প ব্যবস্থা খুঁজতে আলোচনায় বসেছে ওমান ও ইরান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরাও অংশ নেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমান জানায়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে প্রণালিটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা একাধিক পরিকল্পনা ও প্রস্তাব তুলে ধরেছেন, যা পর্যালোচনা করা হবে।

গত ফেব্রুয়ারিতে ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর থেকে কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে তেহরান। এর মধ্যেই রোববার ওমানের তিনটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তেলবাহী দুটি সুপারট্যাংকার এবং একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ছিল।

এর আগে এক ইরানি কর্মকর্তা জানান, প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং তদারকি জোরদারে একটি যৌথ প্রটোকল তৈরির কাজ চলছে। এর পরপরই ওমানের জাহাজ চলাচলের এই খবর সামনে এলো।

ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির উত্তরাংশ ইরানের এবং দক্ষিণাংশ ওমানের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বর্তমানে কেবল বন্ধুত্বপূর্ণ বা জরুরি পণ্যবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে। তবে দুই দেশের আলোচনায় প্রণালিটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা চলছে।

ওমান মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের উপকূল ঘেঁষে বিকল্প নৌপথ তৈরির প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখা যায়। অন্যদিকে ইরান প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখে কৌশলগত চাপ ধরে রাখার অবস্থানেই রয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব
Next Article ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা
DeskNews

আরও খবর

ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

April 4, 2026

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা জোরদার, যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের

April 2, 2026

সংহতি জানিয়ে এবার আরব আমিরাত, ওমানকে চিঠি প্রধানমন্ত্রীর

April 2, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 4, 2026

ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা…

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা জোরদার, যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের

সংহতি জানিয়ে এবার আরব আমিরাত, ওমানকে চিঠি প্রধানমন্ত্রীর

হরমুজে আটকে ২০ হাজার নাবিক, খাদ্য সংকট ও প্রাণনাশের আশঙ্কায় আর্তি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.