Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, March 19
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » হরমুজে অন্যদের জাহাজ আটকালেও নিজের তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে ইরান
মধ্যপ্রাচ্য

হরমুজে অন্যদের জাহাজ আটকালেও নিজের তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে ইরান

DeskNewsBy DeskNewsMarch 19, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কৌশলগতভাবে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। হরমুজ প্রণালিতে অন্য দেশের জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলেও নিজেদের তেলবাহী ট্যাংকার নির্বিঘ্নে পার করছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের মতো প্রায় একই হারে এখনও তেল রপ্তানি করছে ইরান। অথচ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ হয় এবং যুদ্ধের শুরুতে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৬টি জাহাজ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এর কিছু হামলার দায় ইরান স্বীকারও করেছে। তবে একই সময়ে নিজেদের অর্থনীতি সচল রাখা ও যুদ্ধ ব্যয় মেটাতে তেল রপ্তানি অব্যাহত রেখেছে দেশটি।

বিভিন্ন বাণিজ্যিক ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইরান প্রায় ১.২ থেকে ১.৩৭ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে, যা দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেলের কাছাকাছি। যদিও গত বছর তাদের গড় রপ্তানি ছিল আরও বেশি।

স্যাটেলাইট চিত্র ও ট্যাংকার ট্র্যাকিং তথ্য বলছে, ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ এখনও কার্যকর রয়েছে এবং সেখান থেকে নিয়মিত তেল লোড করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে অনেক ইরানি জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করছে, ফলে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের তেল অবকাঠামোতে সরাসরি আঘাত হানেনি, যদিও প্রয়োজনে তা পুনর্বিবেচনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে কৌশলগত কারণে হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখাও ইরানের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে ইরান একদিকে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে নিজেদের জ্বালানি রপ্তানি অব্যাহত রেখে অর্থনৈতিক সুবিধা আদায় করছে—যা চলমান সংঘাতে তাদের একটি বড় কৌশলগত শক্তি হিসেবে কাজ করছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleযুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
Next Article ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধ বিরতিতে রাজি আফগানিস্তান-পাকিস্তান
DeskNews

আরও খবর

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

March 19, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

March 17, 2026

‘কারও সাহায্যের প্রয়োজন নেই’, নেটো মিত্রদের ওপর ক্ষোভ ট্রাম্পের

March 17, 2026
Demo
আরও দেখুন
এশিয়া March 19, 2026

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের…

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

‘কারও সাহায্যের প্রয়োজন নেই’, নেটো মিত্রদের ওপর ক্ষোভ ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.