Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হরমুজ প্রণালি পার হতে পারবে বাংলাদেশি তেলের জাহাজ: ইরানের রাষ্ট্রদূত

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Saturday, March 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » হরমুজ প্রণালি পার হতে পারবে বাংলাদেশি তেলের জাহাজ: ইরানের রাষ্ট্রদূত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পার হতে পারবে বাংলাদেশি তেলের জাহাজ: ইরানের রাষ্ট্রদূত

DeskNewsBy DeskNewsMarch 14, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে ইরান।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনায় তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইরান।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে ইরান সরকারের কাছে বাংলাদেশি তেল ট্যাঙ্কারগুলোর চলাচলের অনুমতি চাওয়ার অনুরোধ এসেছে।

রাষ্ট্রদূত জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি পরিবহনে নিয়োজিত জাহাজগুলোকে হরমুজ প্রণালি নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে প্রস্তুত।

তিনি বলেন, “যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা সেগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ কোনো সমস্যায় না পড়ে।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে না পারায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় এ দেশটি অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিশ্ববাজারে মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে তারা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এমন হলে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে চীনের তেলবাহী ট্যাংকার পার হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের তেলবাহী জাহাজও একই পথ ব্যবহার করে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। পরিস্থিতির কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয় আগাম বন্ধও ঘোষণা করা হয়েছে।

এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আন্তর্জাতিক কুদস কমিটি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ইরানের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন
DeskNews

আরও খবর

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন

March 13, 2026

হরমুজ অচলাবস্থা: যুদ্ধের ধাক্কায় উপসাগরীয় দেশগুলোর ১৫ বিলিয়ন ডলার ক্ষতি

March 13, 2026

পাকিস্তানে পেশোয়ার কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ করছে যুক্তরাষ্ট্র

March 12, 2026
Demo
আরও দেখুন
মধ্যপ্রাচ্য March 13, 2026

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শুক্রবার পালিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের বিভিন্ন…

হরমুজ অচলাবস্থা: যুদ্ধের ধাক্কায় উপসাগরীয় দেশগুলোর ১৫ বিলিয়ন ডলার ক্ষতি

পাকিস্তানে পেশোয়ার কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধ করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজও বন্ধ থাকবে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.