Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মুজতাবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » জামিনে কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা

জামিনে কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

DeskNewsBy DeskNewsMarch 14, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তিন মাসের মাথায় কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর।

শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

তিনি বলেন, “জামিনের প্রয়োজনীয় কাগজ আসার পর যাচাই-বাছাই শেষে তিনি কারামুক্ত হন।”

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আল আমিন বলেন, আনিস আলমগীর দুপুর ২টা ৩৫ মিনিটে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

“তিনি ২১ ডিসেম্বর কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এখানে এসেছিলেন। সবশেষ দুদক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের কাগজপত্র আসার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এরপর মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

এ মামলায় আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক ছিলেন।

সবশেষ গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করলে তার আইনজীবী হাই কোর্টে আবেদন করেন।

গত ৫ মার্চ উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর।

এর মধ্যে গত ১৫ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। ২৮ জানুয়ারি দুদকের আবেদনে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

এ মামলায় গত ১১ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। এরপর শনিবার দুপুরে কারামুক্ত হলেন তিনি।

আনিস আলমগীর সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে নিজের বক্তব্যের কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা ছিল ওই সময়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleহরমুজ প্রণালি পার হতে পারবে বাংলাদেশি তেলের জাহাজ: ইরানের রাষ্ট্রদূত
Next Article কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন
DeskNews

আরও খবর

সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা

March 14, 2026

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

March 14, 2026

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

March 14, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 14, 2026

সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা

ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে…

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

হরমুজ প্রণালি পার হতে পারবে বাংলাদেশি তেলের জাহাজ: ইরানের রাষ্ট্রদূত

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.